news & updates

Sustainability in Business:

Business-Sustainability কী — Institutional Capacity নাকি Green Environment?

আজকাল যেকোনো বড় seminar-এ যান; যেকোনো corporate company এর annual report খুলুন বা যেকোনো international conference-এর theme দেখুন

প্রায় সবখানে Sustainability বলতে কি আলোচনা হয়:

-Solar panel

-Green factory

-3R — Reuse, Recycle, Reduce

-ESG score

-Carbon footprint report, etc.

আপনার কাছে মনে হবে সবই সুন্দর, সবই দরকারি

এবং আপনি আলাপ করে দেখেন আমাদের অনেক University এর most students রাও sustainability বলতে প্রথম এই কয়েকটি শব্দ use করবে বা বলবে ।

আর sustainability এর কমন একটা sign দেখবেন যা অনেকটা 🌱একটা সবুজ গাছ

কিন্তু আমরা কি একটা বড় ভুল করছি?

Sustainability মানে কি শুধু Environmental sustainability নাকি business এর আগে দরকার Institutional Sustainability?

তাহলে দেখি আসলে business এই Institutional sustainability টা কি আর সেইটা কিভাবে হয় এবং এই Institutional sustainability কি environmental sustainability এর পূর্বশর্ত কিনা?

আর এই Institutional Sustainability এর মানে কী?

এইটা হলো —

-একটা business কতটা ভেতর থেকে শক্ত,

-কতটা system-এর উপর দাঁড়িয়ে,

-কতটা একজন মানুষের উপর নির্ভরশীল নয়

তাহলে আমরা এই প্রশ্ন গুলির উত্তর না দিয়ে ( বিশেষ করে আমাদের দেশের প্রতিষ্ঠান গুলির বিচারে) যদি

Solar panel install করে বলি আমরা Sustainable business করি, তাহলে কী হবে?

এখন একটু দেখে নেয়া যাক এই Institutional Sustainability আসলে কী কী দিয়ে তৈরি হয় ?

আমার মতে Institutional sustainability বুঝার জন্য আপনাকে যেই কোনও প্রতিষ্ঠানের মোটামুটি ৭ টা জিনিস এর practice আছে কিনা দেখে নিতে হবে

চলুন এই গুলি কী একটু আলোচনা করি কিছু প্রশ্ন করে:

১. Strategy Vision

৫০ বছর সামনে দেখার সাহস আছে কিনা?

- আপনার company-র ১০ বছরের documented plan আছে কিনা?

-Diversification কোথায় হবে তা আছে কিনা?

-Expansion-এর blueprint কে জানে — শুধু owner, নাকি পুরো management?

কেন কোনও Multinational company ১০০ বছরের ও বেশি সময় টিকে থাকে?

কারণ প্রতিটা decade-এ তাদের strategy reviewed, revised এবং communicated ছিল

আমাদের বেশিরভাগ company-তে জিজ্ঞেস করুন-

আপনার কোম্পানি র ৫ বছরের plan কী?

উত্তর আসে —আপাতত ভালোই চলছে

মনে রাখবেন এটা plan না — এটা hope

২. Operational Process —

- System চলে, নাকি মানুষ চলে?

- আপনার company-তে একটা purchase order approve হতে কার কাছে যায়?

-একটা সিদ্ধান্ত নিতে কতজনের মৌখিক অনুমতি লাগে?

যদি উত্তর হয় — "MD স্যারকে call করতে হয়" তাহলে সেটা operation না, সেটা dependency

Sustainable business মানে —

- Documented SOP আছে

- Authority matrix লেখা আছে

- System-এ কাজ হয় — ব্যক্তিতে নয়

৩. HR Structure Appraisal —

আপনার প্রতিষ্ঠানের HR কে যদি জিজ্ঞেস করেন মানুষ কেন থাকবে? এবং যদি এইটা clear উত্তর না পান

কারণ বাংলাদেশ -এ top talent চলে যাওয়ার কারণ কি শুধু salary?

না

মূল কারণ —

- Career path দেখতে পায় না

- Performance-এর মূল্যায়ন হয় না

- Promotion-merit কাজ করে না — সম্পর্ক কাজ করে

যে company-তে একজন মেধাবী কর্মী ৩ বছর পরেও জানে না সে কোথায় যাবে —সেই company কখনো institutionally sustainable হয় না

৪. Financing Structure —

এইক্ষেত্রে একটি প্রশ্ন প্রথমে করতে হবে

Business কি নিজের পায়ে দাঁড়িয়ে?

সেইটা কি,

-যদি আপনার company এর নিজস্ব একটা credit score থাকে এবং history থাকে?

- Asset এবং liability-maturity match হয়

- Owner সরে গেলেও bank trust করে

- Company এর loan company own asset কে collateral করে

৫. Succession Plan — আপনার পরে কী হবে বা কে lead করবে?

Tata Group ১৫০ বছর ধরে চলছে

Sumitomo Group ৪০০ বছরেরও বেশি

এদের secret কী?

-কোনো একজন মানুষ চলে গেলে —institution থেমে যায়নি

-কারণ প্রতিটা generation-leadership তৈরি হয়েছে

-Knowledge transfer হয়েছে

আমাদের দেশে অনেক বড় business —

প্রথম generation-এর পর হারিয়ে গেছে

কারণ একটাই —

Business ছিল — Institution ছিল না

৬. Contemporary Reporting Compliance —

আপনার company কে কি trust করা যায়?

Sustainability মানে stakeholder-দের আস্থা

সেই আস্থা আসে —

- Transparent financial reporting থেকে

- Timely tax compliance থেকে

- Audit quality থেকে

- Proper disclosure থেকে

মনে রাখবেন লুকায়ে কিছুদিন survive করতে পারে কিন্তু

Sustain করতে পারে না

৭. এরপর — Green Environment

উপরের ৬ টি শক্ত হলে —

তারপর আসুক

-Solar panel,

-ESG report,

-Green campaign

তখন সেটা হবে সত্যিকারের sustainability

কিন্তু ভিত্তি ছাড়া শুধু রঙ করলে —সেটা sustainability না —সেটা Greenwashing

সহজ একটা test :

আপনার business নিয়ে নিজেকে জিজ্ঞেস করুন —

- আমি ৩ মাস না থাকলে business চলবে?

- আমার successor কে — সে কি জানে?

- আমার financing কি business-এর নামে — নাকি আমার নামে?

- আমার team কি career দেখতে পাচ্ছে — নাকি শুধু salary নিচ্ছে?

যদি উত্তর দিতে কষ্ট হয় —

আপনার business হয়তো চলছে

কিন্তু sustainable নয়

শেষ কথা —

Green plant সুন্দর

Environment রক্ষা করা দরকার — অবশ্যই

কিন্তু —একটা financially institutionally দুর্বল company-sustainability report —একটা অসুস্থ মানুষের সুন্দর পোশাকের মতো

বাইরে থেকে দেখতে ভালো — ভেতরে জ্বর ১০৩

Sustainability শুরু হয় Institution গড়া থেকে তারপর Green plant

আপনি কি মনে করেন?

Comments
Leave a comment

please log in first!