news & updates

Series–4 (Final): Tax–GDP বাড়াতে আমরা কি আসল gap গুলো চিহ্নিত করতে পারছি?

গত তিনটি series-এ আমরা আলোচনা করেছি—

- GDP কী

- Tax–GDP ratio কী

- এর standard কত হওয়া উচিত

- এবং বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে

এবং আমাদের বিদ্যমান tax system-এর কিছু মৌলিক বৈশিষ্ট্যও দেখেছি

আজকের প্রশ্ন-Tax–GDP gap আসলে কোথায় তৈরি হচ্ছে?

এই শেষ অংশে আমরা তিনটি fundamental gap নিয়ে কথা বলবো—

যেগুলোর কারণে আমাদের tax collection প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারছে না

তিনটি মূল gap

১. পরিচয়ের gap

- business আছে, কিন্তু taxpayer নেই

২. লেনদেনের gap

- টাকা ঘুরছে, কিন্তু trace হচ্ছে না

৩. সম্পদের gap

- asset আছে, কিন্তু income properly reflect হচ্ছে না

একটি উদাহরণ

ধরুন—

-বাংলাদেশে প্রায় ৪,৫০০+ ইউনিয়ন পরিষদ রয়েছে

-এদের অধীনে গড়ে ৪–৫টি হাট/বাজার

-প্রতিটি বাজারে অন্তত ১০০টি signboard-ধারী ছোট ব্যবসা (মূলত proprietorship)

-তাহলে মোট small entity ≈ ২০–২৫ লক্ষ

কিন্তু সমস্যা কোথায়?

এই ব্যবসাগুলোর বড় অংশের—

• E-TIN নেই

নিয়মিত return দাখিল হয় না

• trade license এখনও অনেক ক্ষেত্রে manual

• renewal হলেও minimum tax properly track হয় না

এখন একটি conservative হিসাব

ধরি—

- এই entity-এর মাত্র ৫০% tax net-এর বাইরে

- অর্থাৎ ১০ লক্ষ

গ্রামাঞ্চলে minimum tax ≈ ,০০০ টাকা

তাহলে— ১০,০০,০০০ × ,০০০ = ৩,০০০ কোটি টাকা (প্রতি বছর)

বাজেট প্রেক্ষাপটে

সরকার এই fiscal year-এ প্রায় ৫.৬০ লাখ কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে,

যেখানে Tax–GDP ratio ≈ ৯%

এবং GDP ≈ ৬২ লাখ ৪৫ হাজার কোটি টাকা

- এই হিসাবে অতিরিক্ত ৩,০০০ কোটি টাকা মানে—GDP-র প্রায় ০.০৫ শতাংশ পয়েন্টের সমান

এখানে আসল শিক্ষা

সংখ্যাটি বড় না মনে হতে পারে—কিন্তু আসল বিষয় সংখ্যা নয়, direction. আমরা কি সঠিক জায়গায় কাজ করছি?

আরেকটি overlooked issue

Registrar of Joint Stock Companies (RJSC)-এর তথ্য অনুযায়ী—

-দেশে হাজার হাজার company registration রয়েছে

-কিন্তু অনেকগুলো dormant

যদি এগুলো নিয়মিত audit হতো— audit fee এর উপর TDS, VDS থেকে উল্লেখযোগ্য revenue আসতে পারত

তাহলে মূল সমস্যা কোথায়?

- system আছে

- কিন্তু—

• system গুলো connected না

• data fragmented

পুরো economy visible না

আমরা প্রায়ই ভাবি—

- মানুষ tax দিচ্ছে না

কিন্তু বাস্তবতা সম্ভবত ভিন্ন— মানুষ আয় করছে, কিন্তু system তাকে চিনতে পারছে না

Conclusion

Tax–GDP বাড়ানোর সবচেয়ে বড় সুযোগ— নতুন tax আরোপে নয়, existing gap ঠিক করার মধ্যে

তাই শেষ প্রশ্ন—আমরা কি tax বাড়াতে চাই,

নাকি হারিয়ে যাওয়া revenue খুঁজে পেতে চাই?

“We are not under-taxed; we are under-documented.”

এই Tax–GDP বিষয়ক ধারাবাহিক আলোচনা এখানেই শেষ করছি

তবে আগামীতে আরও কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয় নিয়ে সহজভাবে আলোচনা করবো

Comments
Leave a comment

please log in first!