news & updates
Series–3: ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় Tax–GDP কীভাবে বাড়ানো যায়
Series–1 এবং Series–2 এ আমরা আলোচনা করেছি—
- Tax–GDP কী
- এবং এর আদর্শ মাত্রা কত হওয়া উচিত
আজ আমরা একটু ভিন্নভাবে বিষয়টা দেখি—
-বড় কোনো policy change ছাড়াই ছোট ছোট কিন্তু কার্যকর পদক্ষেপের মাধ্যমে কীভাবে Tax–GDP বৃদ্ধি করা সম্ভব
আমাদের দেশে tax নিয়ে আলোচনা হলেই—
- new tax
- higher rate
- বড় revenue target এই বিষয়গুলো সামনে আসে
কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রায়ই উপেক্ষিত থাকে— existing system কতটা effective?
মূল সমস্যাগুলো কোথায়?
সমস্যাগুলো খুব জটিল কিছু নয়, বরং বেশ মৌলিক—
- বিভিন্ন system আলাদা আলাদাভাবে কাজ করছে
- data fragmented এবং অসম্পূর্ণ
- declared information ও বাস্তব কার্যক্রমের মধ্যে gap রয়েছে
- monitoring ও follow-up যথেষ্ট শক্তিশালী নয়
এখন একটি খুব মৌলিক প্রশ্ন হলো?
-আমরা কি নিশ্চিতভাবে জানি দেশে মোট কতগুলো economic entity কার্যক্রম পরিচালনা করছে?
অথবা, কিছু কার্যক্রম কি এখনও system-এর বাইরে রয়ে গেছে?
কেন এটি গুরুত্বপূর্ণ?
যদি এই মৌলিক তথ্যই নিশ্চিত না হয়—
- তাহলে income assessment সঠিক হবে কীভাবে?
- assessment সঠিক না হলে tax collection কীভাবে নির্ভুল হবে?
- আর সেই ক্ষেত্রে Tax–GDP ratio এর হিসাবই বা কতটা নির্ভরযোগ্য?
একটি সহজ উদাহরণ
- একটি স্কুলে যদি নির্ধারণ করতে হয় কতজন শিক্ষার্থীর বেতন বাকি?
তাহলে প্রথমেই নিশ্চিত করতে হবে—
- মোট শিক্ষার্থী কতজন
- কেউ admission ছাড়া পড়াশোনা করছে কিনা
ঠিক একইভাবে,
অর্থনীতিতে কতগুলো entity কার্যক্রম পরিচালনা করছে তা নিশ্চিত না হলে
পুরো tax system-এর assessment অসম্পূর্ণ থেকে যাবে
একটি বাস্তবধর্মী চিত্র
ধরুন—
- অনেক ব্যক্তি নিয়মিত অর্থনৈতিক কার্যক্রমে যুক্ত
- তাদের লেনদেন দৃশ্যমান
- কিন্তু তাদের একটি অংশ কোনো structured system-এ properly reflected নয়
ফলে অর্থনৈতিক কার্যক্রম GDP-তে যুক্ত হচ্ছে কিন্তু সেই অনুযায়ী tax system-এ প্রতিফলিত হচ্ছে না, এই gap-টাই মূল সমস্যা
তাহলে শুরুটা কোথায় হওয়া উচিত?
Tax–GDP বাড়ানোর মূল কাজ শুরু হয় একদম ভিত্তি থেকে—
- সকল economic activity কে system-এর আওতায় আনা
- সকল entity কে identify ও register করা
- data consistency ও transparency নিশ্চিত করা
- এবং system গুলোর মধ্যে কার্যকর linkage তৈরি করা
কী পরিবর্তন আসতে পারে?
এই মৌলিক জায়গাগুলো ঠিক করতে পারলে নতুন tax আরোপ না করেও existing gap কমিয়ে Tax–GDP উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব এবং সরকার যত বেশি এই foundational কাজগুলো দক্ষতার সাথে সম্পন্ন করবে তত কম নাগরিকদের উপর অতিরিক্ত tax burden পড়বে
-ফলে ব্যক্তি পর্যায়ে disposable income এবং ব্যবসার ক্ষেত্রে free cash flow বৃদ্ধি পাবে আর এই অতিরিক্ত অর্থ থেকেই নতুন বিনিয়োগ, নতুন উদ্যোগ এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
তাহলে এখন দেখতে হবে?
- আমরা কি মূল সমস্যাগুলো চিহ্নিত করছি?
- নাকি এখনও শুধুমাত্র বড় বড় target নিয়েই ব্যস্ত?
পরবর্তী Series–4 এ আমরা বিস্তারিতভাবে দেখবো—
-কীভাবে বিভিন্ন system এর মধ্যে অসামঞ্জস্য এবং -manual বনাম digital ব্যবস্থার পার্থক্য Tax–GDP বৃদ্ধির পথে বড় বাধা তৈরি করছে|


