news & updates

Series-1 এ আমরা সহজ ভাষায় জেনে নেওয়ার চেষ্টা করি Tax-GDP অনুপাত আসলে কি?

সহজভাবে বললে- একটি দেশ তার মোট আয়ের তুলনায় কত টাকা কর ( tax) হিসাবে পায় সেটাই Tax-GDP অনুপাত ( ratio)

ধরুন,

বাংলাদেশের মোট GDP ১০০ টাকা, আর সরকার কর (tax) পাচ্ছে ১০ টাকা, তাহলে Tax-GDP ratio ১০% .

এখন প্রশ্ন হলো, এই GDP বা মোট আয় কিভাবে সৃষ্টি হয়?

এবং এই Tax-GDP এর আদর্শ ratio কি হওয়া উচিত?

সাধারণভাবে বললে GDP হলো দেশের ভিতরের সকল অর্থনৈতিক কার্যক্রম যেমন:

- আমরা যখন বাজারে গিয়া কিছু কিনি (খরচ করি)

- যখন কোন নতুন বিনিয়োগ হয়

- সরকার যখন রাস্তা, ব্রিজ, প্রজেক্টে খরচ করে

- আমরা যখন বিদেশে products export করি

এখন আমাদের দেশের সরকার Tax GDP কত চাই?

বা কত হওয়া উচিত?

এর base কি, আর কিভাবে existing tax prayer দের উপর extra tax না charge করে এই Tax-GDP increase করা যায় তার উপর series 2 তে আলোচনা করব

Comments
Leave a comment

please log in first!