news & updates
IFRS 9—Financial Instruments: Implementation delay or apply:
তাহলে আমাদের কি করা উচিত ?
আমার আগের আলোচনায় আমি বলেছিলাম—
IFRS 9 আমাদের কী ধরনের পরিবর্তনের কথা বলে এবং কেন এটি শুধু bankers বা auditors না, বরং সাধারণ মানুষের জন্যও গুরুত্বপূর্ণ
আমি এটাও বলেছিলাম—
- IFRS 9 কোনও সাধারণ accounting standard না
- এটি শুধু debit-credit বা reporting এর বিষয় না
বরং এটি একটি risk-based এবং forward-looking approach
তাহলে দেখে নি বর্তমান system vs IFRS 9 এর — একটি সহজ উদাহরণ
ধরুন—
একটি ব্যাংকের capital ৪০০ টাকা আর ব্যাংকটি deposit সংগ্রহ করেছে ১০০০ টাকা
তাহলে ব্যাংকটির মোট available fund = ১৪০০ টাকা
এখন Bangladesh Bank-এর rule অনুযায়ী reserve রেখে (ধরি ৮০% -যা AD Ratio বা অন্য কোনও regularory ratio ) বাকি টাকা loan হিসেবে বাজারে দেওয়া হলো যা ১১২০ টাকা ।
এখন—
এই loan-এর মধ্যে ২% (২২ টাকা) bad বা doubtful হয়ে গেল
তখন existing system অনুযায়ী
শুধুমাত্র এই loan-এর বিপরীতে provision রাখা হলো ২০ টাকা ( Classification নির্বিশেষে)
কিন্তু বাকি ১০৯৮ টাকা performing loan-এর উপর কোনও provision রাখা হলো না
এখন যদি—
এই performing loan-গুলোও ধীরে ধীরে বা হঠাৎ non-performing করতে শুরু করে
তখন কী হবে?
- যেহেতু এই গুলির আগে থেকে কোনও protection তৈরি করা ছিল না তাই CL অনুযায়ী proviosn রাখতে হবে
- এখন এই huge provision এক সাথে বা এক বছরে রাখার কারণে ব্যাংকের new loan disburse করার fund কমে যাবে এবং বাজারে bad report হবে এবং সে কারণে existing depositor রাও টাকা উঠাই নেওয়ার চাপ তৈরি করবে
- confidence কমে যাবে, নতুন depositor টাকা রাখবে না, আরও অনেক কিছু
আর এখানেই IFRS 9-এর মূল পার্থক্য
IFRS 9 কী বলে?
IFRS 9 বলে—
- শুধু bad loan-এর জন্য না, ভাল (performing) loan-এর উপরও provision রাখতে হবে
কারণ—
ভবিষ্যতের সম্ভাব্য risk আগেই consider করতে হবে
আর এটাকেই IFRS 9 এর ভাষায় বলা হয় Expected Credit Loss (ECL)
চলুন এই ECL কে আর একটি উদাহরণ মাধ্যমে আর একটু practically জানার চেষ্টা করি ।
ধরুন—
একটি ব্যাংক একটি corporate group-কে ১০০ কোটি টাকা working capital loan sanction করল । এখন এই Corporate Group টি দেওয়া -নেওয়ার মাধ্যমে revolving nature হওয়ায় ৩১ ডিসেম্বর তারিখে outstanding রাখল ৪০ কোটি টাকা এবং বছরব্যাপী কোনও Overdue নাই এবং bank এর credit team দেখল
- borrower-এর condition ভাল
- business stable
- regular repayment
- financial trend ভালো
তাহলে existing system অনুযায়ী—কোনও provision লাগবে না তাই কোনও provison না রেখে bank এর profit and loss হিসাব করল এবং সেই profit এর dividend বা সব distribute করে দিল ।
কিন্তু IFRS 9 অনুযায়ী—
এই ভাল loan -এর উপরও ECL provision করতে হবে
এখন দেখি ECL কীভাবে হিসাব হয়?
খুব সহজভাবে:
ECL = PD × LGD × Exposure
যেখানে—
-PD (Probability of Default) =borrower default করার সম্ভাবনা
- LGD (Loss Given Default) = default হলে কত loss হবে
এখন দেখি PD কিভাবে নির্ধারণ হয :
- historical default data
- credit rating
- industry risk
- financial performance
- macroeconomic condition
আর LGD নির্ভর করে—
- collateral value
- আর এই collateral sale করে recover
possibility
- market condition
আর এখানেই আসল চ্যালেঞ্জ
লক্ষ্য করুন—
- এখানে fixed rule নেই
- formula থাকলেও input গুলো judgement-based
অর্থাৎ—
IFRS 9 হলো:
- data-driven
- model-based
- judgement-based
এখন প্রশ্ন— আমরা কি প্রস্তুত?
এই ধরনের system implement করতে হলে দরকার—
- reliable database
- skilled manpower
- proper model
- strong governance
তাই প্রশ্ন আমরা কি এই capability তৈরি করতে পেরেছি?
IFRS 9 তো ২০১৮ সালেই adopt হয়েছে—
তাহলে এতদিনে এই capacity build হলো না কেন?
আন্তর্জাতিক বাস্তবতা
অনেক দেশ ইতিমধ্যে IFRS 9 বা similar model follow করছে
তাহলে তারা কিভাবে করেছে
- তারা ধাপে ধাপে data build করেছে
- model develop করেছে
- skilled resource তৈরি করেছে, তারপর implement করেছে
যার ফলে তাদের banking system বেশি resilient এবং depositor বেশি protected আর capital shock কম
একটা কথা না বললে নয় -
আমরা অনেক ছোট বিষয়ে বিদেশ থেকে শিখতে যাই, বিশেষ করে আমাদের high officals রা কিন্তু economy-এর এত বড় একটি পরিবর্তনের ক্ষেত্রে আমরা কি নিজেদের expert develop করার জন্য যথেষ্ট উদ্যোগ নিয়েছি?
শেষ কথা
IFRS 9 শুধু accounting change না এটি একটি mindset change (বিশেষ করে ব্যাংক এর Board of directors এর)
তাই delay করে শুধু সময় নষ্ট করা যাবে ,
আবার অপ্রস্তুত অবস্থায় implementation-ও ঝুঁকিপূর্ণ
তাই আমাদের পথ হওয়া উচিত—
- prepared implementation
- capacity building
- gradual transition
আপনাদের অভিমত কি?


